শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন। ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তারেক হোসেন। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশন, আমাদের সময় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শাকিল আহমেদ। সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রহিম শুভ পেয়েছেন ৭ ভোট ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুনাইদ কবির পেয়েছেন ৪ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকায়ন পত্রিকার প্রতিনিধি তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এনটিভির অনলাইন প্রতিনিধি আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ লাইভ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক শেয়ারবিজ পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিনিউজ বিডি টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু সাঈদ। এছাড়াও ৩টি নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রহিম উল আলম খোকন, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি এসএম মোক্তাদেরুজ্জামান রাসেল ও দৈনিক শুভদিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম দুলাল। প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, বিকাল ৩টার দিকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। ভোটে ৪৬ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে তিনটি ভোট বাতিল করা হয়। এদিকে ভোটের ফলাফল ঘোষণার পরপর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০