সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

২১শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষ্যে বেলকুচি উপজেলা ডেসওয়া ট্রাস্টের আয়োজনে দোয়া, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধাভরে পালিত হয়েছে ২১শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস–২০২৫।, দিবসটি উপলক্ষ্যে ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট, বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেলকুচির সুপরিচিত রেস্টুরেন্ট চাইমামা কিং অব স্ট্রিট ফুডে।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ও নিবন্ধন নং IV-৬৬ প্রাপ্ত অরাজনৈতিক ,অলাভজনক,, আত্মকর্মসংস্থানমূলক এ সংগঠন সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সমন্বয়ে গঠিত। সংগঠনটি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা, সেনা-অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবার এবং অসহায় মানুষদের কল্যাণে কাজ করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী বীর (অবঃ) সভাপতি, ডেসওয়া ট্রাস্ট, বেলকুচি উপজেলা শাখা।

অনুষ্ঠান পরিচালনা করেন— সার্জেন্ট মোঃ মজহারুল ইসলাম ভুইয়া (অবঃ) সাধারণ সম্পাদক, ডেসওয়া ট্রাস্ট, বেলকুচি উপজেলা শাখা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আলহাজ্ব সার্জেন্ট মোঃ আশরাফ আলী, (অবঃ) ।সার্জেন্ট মোঃ ফরিদ উদ্দিন (অবঃ) ।
লাঞ্চ কর্পোরাল মোঃ আব্দুস সালাম (অবঃ) ।লাঞ্চ কর্পোরাল জনাব মোঃ রুহুল আমীন (অবঃ) ।সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন ( অবঃ) ।কর্পোরাল মোঃ নুরুল ইসলাম (অবঃ) ।
লাঞ্চ কর্পোরাল মোঃ শহিদুল ইসলাম খান (অবঃ) সহ ডেসওয়া ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সশস্ত্রবাহিনী দিবসের ইতিহাস, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্রবাহিনীর অমর বীরত্ব, এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অবদান তুলে ধরেন।

পরিশেষে দেশ, জাতি ও সকল প্রাক্তন সামরিক বাহিনীর সৈনিকদের শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।

দোয়া মাহফিল শেষে অতিথি ও সদস্যদের জন্য পরিবেশিত হয় প্রীতি ভোজের। সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সবাই একসাথে প্রীতিভোজর দুপুরের খাবার গ্রহণ করেন, যা অনুষ্ঠানে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ সৃষ্টি করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০