সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন ৬ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়ক,গলি ও গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালজুড়ে এখন শুধু পোস্টারের সমারোহ। প্রার্থীরা নিজেদের পরিচিতি ও সমর্থন বাড়াতে ব্যাপক প্রচারণায় নেমেছেন। ফলে শহরের দেয়ালজুড়ে ঝুলছে নানা ডিজাইনের সাদা-কালো ও রঙিন পোস্টার।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যবসায়ী সমাজের কাছে নিজেদের যোগ্যতা ও পরিকল্পনা তুলে ধরতে পোস্টারকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। এতে করে শহরের দেয়ালগুলো যেন পরিণত হয়েছে নির্বাচনী প্রচারণার বড় প্ল্যাটফর্মে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান,চেম্বার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের তৎপরতা চোখে পড়ার মতো। পোস্টারবাজি বেড়ে যাওয়ায় নির্বাচনী আমেজও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচারণা আরও জোরদার হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

৭ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যবসায়ী সমাজের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি ও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করতে এবং ব্যবসায়ী সমাজের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেল বলে প্রতিশ্রুতি দিচ্ছিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০