সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ পৌর ধানবান্ধিতে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন হাজী আব্দুস সাত্তার

মোঃ হোসেন আলী (ছোট্র) : পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ধানবান্ধী আদর্শ মানব কল্যাণ সমাজের স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করতে রাস্তায় নেমে পড়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার।

আজ (২৫ নভেম্বর ২০২৫), মঙ্গলবার সকাল থেকে ৩০ জন স্বেচ্ছাসেবী নিয়ে সিরাজগঞ্জ পৌর ধানবান্ধি গ্রামের সকল রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা করে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের ধানবান্ধি সহ আশেপাশের এলাকায় নিজস্ব উদ্যোগে ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহন করেছেন সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।
পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ঝাড়ু হাতে নিয়ে নেমে পড়েন তিনি।
পরিষ্কার করার সময় হাজী আব্দুস সাত্তার বলেন, রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা যাবে না। এ নিয়ে ইসলামের নির্দেশনা পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সুস্থ মনন ও রুচিবোধের পরিচায়ক। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে দেহ মন সুস্থ থাকে। আল্লাহ তায়ালাও তাদের পছন্দ করেন। তাই ইসলাম প্রতিটি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হতে বলেছে। বাড়িঘর ও তার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছে। তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে বলেছে, আমাদের ঘরের ময়লা-আবর্জনা দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়।

কোনো পথচারী যেন দুর্গন্ধের ও যাতনার শিকার না হন। কিন্তু অপ্রিয় সত্য হলো, আমাদের অনেকে নিজের ঘরের ময়লা-আবর্জনা পলিথিনে ভরে ঘরের জানালার ফাঁক দিয়ে অথবা ছাদ থেকে রাস্তায় ছুড়ে মারে। অনেকে গাড়িতে কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলে দেয়। এভাবে আমরা যত্রতত্র ময়লা ফেলে দেই। এতে রাস্তা ময়লা যুক্ত হয় এবং মানুষ কষ্ট পায়। এভাবে জনগণকে কষ্ট দেওয়া থেকে ইসলাম নিষেধ করেছে। ময়লা গুলো ডাস্টবিন এবং নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষ, জীবজন্তু, পশুপাখির জন্য কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলা জনসেবা এবং বড় সওয়াবের কাজ। এর ফলে বান্দা জান্নাতের অধিকারী হয়ে যায়।

সিরাজগঞ্জ পৌর ধানবান্ধি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ধানবান্ধী আদর্শ মানব কল্যাণ সমাজের স্বেচ্ছাসেবী কর্মীদের উৎফুল্ল দেখা যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০