সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে ন্যাবতা সংকটে যমুনা নদী,চরাঞ্চলের মানুষের যাতায়াতে ভোগান্তি

ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জসহ যমুনা নদীতীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে ন্যাবতার সংকট তীব্র আকার ধারণ করেছে। নদীর পানি কমে গিয়ে নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে অফিস আদালত, বাজার,চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করা হাজারো মানুষের সময় অপচয় হচ্ছে বহু গুণ।

স্থানীয়দের অভিযোগ,ন্যাবতার কারণে ঘাটে নৌকা পাওয়া যাচ্ছে কম,আর যেগুলো চলছে সেগুলোও নদীর স্বাভাবিক গভীরতা না থাকায় ধীরে চলতে হচ্ছে। ফলে যাতায়াতে স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় লাগছে।একই সঙ্গে ভাড়া বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যহারে। সাধারণ দিনেও যে নৌকা ভাড়া ২০–৩০ টাকা ছিল এখন তা বেড়ে ৪০–৬০ টাকা পর্যন্ত গুণতে হচ্ছে যাত্রীদের।

চরাঞ্চলের মানুষ জানান,ন্যাবতার সংকটের কারণে জরুরি কাজে নদী পারাপার করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় নৌকা নদীর অগভীর অংশে আটকে পড়ে,যাত্রীদের নেমে হেঁটে যেতে বাধ্য হতে হয়। এতে নারী,শিশু ও বৃদ্ধদের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।

স্থানীয় নৌযান চালকরা বলেন,নদীর স্রোত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে খরস্রোতা অংশে বালুচর তৈরি হওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি বেড়ে গেছে। তাই বাধ্য হয়েই নৌকার সংখ্যা কমানো হয়েছে।

এবিষয়ে মো:ময়নুল ইসলাম ও মো:ইসমাইল হোসেন বলেন দ্রুত নৌপথ খনন,ঘাট উন্নয়ন ও ন্যাবতার সমস্যা সমাধানে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সাধারণ মানুষের দাবি যমুনার ন্যাবতা সংকট সমাধান হলে শুধু যাতায়াতই সহজ হবে না বরং বাজারজাতকরণ,শিক্ষা,চিকিৎসা ব্যবস্থাসহ সামগ্রিক জীবনমানও উন্নত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০