শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

কাজিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে – কাজিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ খ্রিঃ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে র‍্যালি প্রদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, বুধবার (২৬ নভেম্বর-২০২৫খ্রিঃ) সকাল সাড়ে ১০ টার দিকে – কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে- অফিসার ডাঃ দিদারুল আহসান এর সভাপতিত্বে-
এ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান শুভ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আব্দুল আহাদ। এ প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীদের প্রাণি, প্রাণিদের নিরাপদ উন্নত মানসম্পন্ন বিভিন্ন ধরনের খাদ্য উপস্থাপন করা হয় এবং খামারীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ খ্রিঃ উদযাপনের মাধ্যমে প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য, নারী, যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি-বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে। প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে প্রদর্শনীতে উন্নত জাতের ষাঁড়, গাভী মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, উন্নত জাতের কবুতর, পাখি সহ বিভিন্ন প্রযুক্তি দেখা যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০