সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

মধুপুরে আসন্ন সংসদ নির্বাচনে ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অধ্যক্ষ মোন্তাজ আলী

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭ নং আলোকদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রানিয়াদ বাংগা বাজার এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তারা বলেন, আমাদের মোন্তাজ আলী একজন অত্যন্ত ভদ্র ও ন্যায্য মানুষ। তিনি মধুপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কখনো দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হননি। তার নেতৃত্বে আমরা সঠিক, স্বচ্ছ ও সেবামুখী রাজনীতির আশা দেখতে পাচ্ছি। তারা আরও বলেন, এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং জনগণের অধিকার রক্ষা করতে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী।

স্থানীয় তরুণ ভোটাররা বলেন,শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়নসহ জনসেবার প্রতিটি খাতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী’র যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মোঃ বোরহানুল, স্থানীয় ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পথসভার শেষে অধ্যক্ষ মো. মোন্তাজ আলী স্থানীয় ব্যবসায়ী, কৃষক, দিনমজুর ও নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও সমর্থন কামনা করেন।

বক্তারা আশাবাদ প্রকাশ করে বলেন, মোন্তাজ আলীর নেতৃত্বে আমাদের এলাকায় উন্নয়ন, শান্তি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। আমরা তার পাশে থাকব এবং নির্বাচনে তাকে জয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০