শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলার দামকুড়া থানাধীন বাবলাচর এলাকায় মাদক পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদককারবারিরা। এসময় মাঠে ফেলে যাওয়া ঘাসের বস্তা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

বিজিবি জানায়, মাদককারবারিরা বাবলাচর এলাকার মাঠপথ দিয়ে মদ পাচার করবে। এমন খবর পেয়ে বিশেষ টহল দল মাসকালাই ক্ষেতে অবস্থান নেয়। সেখানে পৌঁছে তারা একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখে। পরে মাঠে থাকা কৃষকদের জিজ্ঞাসা করলে তারা জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা খুলে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০