শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

Download Photocard

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ শয়ন কক্ষ থেকে পেয়ারা বেগম (৪২) নামের এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুল আলিম মোল্লার স্ত্রী।

ঘটনার পর থেকে স্বামী আব্দুল আলীম, সতীন ও বাড়ির লোকজন পলাতক রয়েছে। আব্দুল আলীম রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে, সে উপজেলা যুবদলের সদস্য।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে প্রতিবেশীরা ইউপি সদস্য পেয়ারা বেগমের বাড়িতে দীর্ঘ সময় কাউকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেও কোন সারা হয়নি। পরে ঘরে ঢুকে বিছানায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

জানা যায়, গত ২ বছর পূর্বে ইউপি সদস্য পেয়ারা বেগম প্রথম স্বামী ও সন্তানদের ত্যাগ করে আব্দুল আলীম মোল্লার সাথে পালিয়ে বিয়ে করে। তার আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আব্দুল আলীমের ঘরেও আগের স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। ২ স্ত্রী নিয়ে এক‌ই বাড়িতে তিনি বসবাস করতেন।

প্রতিবেশীরা জানায়, পেয়ারা বেগমকে বিয়ে করার সময় আব্দুল আলীম প্রথম স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে।

নিহতের ভাই ও চাচা অভিযোগ করে বলেন, আলীম পেয়ারা বেগমকে নির্যাতন করতেন। এছাড়াও তার কাছ থেকে স্বামী আলীম প্রায় ২০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। এই নিয় দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।

তাদের অভিযোগ রাতের কোন এক সময় স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে হত্যা করে পালিয়ে যায়। তারা পেয়ারা বেগমের হত্যাকারী স্বামী ও জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ধারণা করা হচ্ছে পেয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০