শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর অগ্রযাত্রায় সঙ্গী হতে আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী তরুণ ব্যবসায়ী শরিফুল ইসলাম আলামিন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন কে ঘিরে ব্যবসায়ী সমাজে এখন বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে নির্বাচনী মাঠে সরব হয়েছেন বিভিন্ন পদে প্রার্থীরা।এরই ধারাবাহিকতায় পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ও উদ্যমী ব্যবসায়ী মোঃশরিফুল ইসলাম আলামিন তার ভোটার নং অ–৬১ নিয়ে তিনি সদস্যদের মাঝে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মোঃ শরিফুল ইসলাম আলামিন তার প্রচারণায় বলেন,ব্যবসায়ীদের সমস্যা সমাধান,সেবার মানোন্নয়ন,সহজ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং চেম্বারের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা তার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি তরুণ নেতৃত্বের মাধ্যমে চেম্বারের কার্যক্রম হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী।

তার প্রচারপত্রে তিনি উল্লেখ করেন,সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজের উন্নয়নই আমার অঙ্গীকার।সদস্যদের জন্য সহজ সেবা নিশ্চিত করা, উদীয়মান উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো এবং নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করতে চাই। এজন্য সকল সদস্যদের দোয়া ও সমর্থন কামনা করছি।

ব্যবসায়ীরা বলেন,সিরাজগঞ্জের তরুণ ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন পরিচিত মুখ। তার নম্রতা,বন্ধুসুলভ আচরণ এবং ব্যবসায়িক সততা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। নির্বাচনী প্রচারণায় অনেক সদস্যই তার প্রতি আস্থা প্রকাশ করছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে চেম্বারের সার্বিক উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছেন মোঃশরিফুল ইসলাম আলামিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০