শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে মাদক,অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী-সহ গ্রেফতার ৭২

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় কিস্তির অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীর সহযোগী ও সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক, দেশি, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের নলডাঙা ও সিংড়া এবং পাবনার ঈশ্বরদী এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫খ্রীঃ দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
ডিআইজি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি জানান, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অপারেশন ফার্স্ট লাইটের তিনটি ধাপ সম্পন্ন হলেও অভিযান এখনো শেষ নয়। জেলাগুলোর যেকোনো এলাকায়, বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা জোরদারে এ অভিযানই গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান ডিআইজি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০