শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

ফটোকার্ড

,মোঃ হোসেন আলী( ছোট্ট) : নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রাণে” এই পতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হৈমবাল বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ( ০৪ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটায় পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, পিঠা শুধু পেট ভরানোর খাবার নয়, এটি বাংলার শতাব্দীর ঐতিহ্যের সঙ্গে মানুষের সম্পর্কের অংশ। আমরা সেই ঐতিহ্যকে সম্মান দিয়ে আধুনিকভাবে উপস্থাপন করেছি।

বাঙালি চিরাচরিত  রীতিনীতি অনুযায়ী গ্রাম ও শহর কেন্দ্রীক পিঠা উৎসব করে থাকে। শীত যেন একটু বেশি জেঁকে বসেছে  সিরাজগঞ্জে সকালের সূর্যটা ঢাকা পড়ে থাকছে কুয়াশায়। আর কয়েকটি দিন তাই নতুন বছর,  পরবে।  তিনি আরো বলেন, শীতের সময় এখানকার নিম্ন আয়ের অনেক মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন ভাপা পিঠার ব্যবসা। এছাড়া সন্ধ্যার পর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, অফিস, দোকান, ক্লাব, আড্ডায়ও পিঠার আয়োজন লক্ষ্য করা যায়। শীতকালে শ্রমজীবী, রিকশাচালক, ড্রাইভার, শ্রমিকসহ অভিজাত পরিবারের লোকজনের কাছে প্রিয় শীতের এ পিঠা। প্রায় প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে ভাপা পিঠা, চিতই পিঠা ও পাটিশাপটা পিঠা খেতে পিঠা প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সিরাজগঞ্জের বিভিন্ন মোড়ে সর্বত্র লক্ষ্য করা যায়।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার( ভারপ্রাপ্ত)  সভাপতি মোঃ আলআমীন খান, সহ- সাংগঠনিক সম্পাদক তুষার সেখ,  জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসাইন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ শামীম আরা, সহকারী শিক্ষক মোছাঃ তানজিলা খাতুন,  সাগর কুমার সরকার,  মোঃ রিপন হোসেন, মোঃ আব্দুল আজিম, মোছাঃ শর্মিলা পারভীন, রনজু আহমেদ, মোঃ ওবায়দুল হক, মোঃ ইকবাল হাসান,  মোঃ শাহ আলম, মোঃ শরিফ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম,  তারমিন জাহান,  মোঃ জুবায়ের আহমেদ, রুপসী সরকার, অফিস সহকারী নাজমুল হক, কামার পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা, প্রমুখ,

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০