সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ প্রেসক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব  কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বাদ এশা  সিরাজগঞ্জ প্রেসক্লাবের আধুনিক হলরুমে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়
সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। দোয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না।

সভাপতির বক্তব্যে হারুন অর রশিদ খান হাসান বলেন,আপোষহীন নেত্রী জাতির অভিভাবক দেশনেত্রীর জন্য শুধু বিএনপি নয়, পুরো জাতি আজ উদ্বিগ্ন। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গনতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভর্তি  রয়েছেন মানবিক দিক থেকে তাঁর সুস্থতার জন্য সকলের একযোগে আমাদের  দোয়া করা উচিত। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন দেশে দোয়া হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক মোঃ নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক মোঃ  রহমত আলী, দপ্তর সম্পাদক  মোঃ এনামুল হক,  আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম খান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মিলন সেখ, ক্রীড়া সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্যে ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, কার্যকরী সদস্য হেলাল আহমেদ, সদস্য  মোঃ রফিউল আলম বাবুল, মোঃ হোসেন আলী( ছোট্ট)  ইউসুফ উজ্জামান ইমরান, অধ্যাপিকা জেবুন্নেছা, মোঃ মাসুদ রানা, মোঃ রুবেল সরকার , শিবলী রহমান শিপু, মোঃ দিল, ছাম্মি আহমেদ আজমীর, মোঃ আশরাফুল ইসলাম জয়, সোহান হোসেন,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, বেসরকারি স্যাটালাইট টেলিভিশন গাজীটিভি জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এর মাসুদ রেজা, প্রমুখ। দোয়া  পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনন্নবী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০