সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে সততা ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে সংবর্ধনা

ছাম্মি আহমেদ আজমীর : বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও সততা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ধানবান্ধি আর্দশ মানব কল্যাণ সমাজ অফিসে সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড সহ সভাপতি অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মকতেল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা পরিচালনা এসময় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড নেতারা বলেন,হাজী মোঃ আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ব্যবসায়ী উন্নয়ন,সেবামূলক কাজ ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।তাঁর মতো যোগ্য ব্যক্তির চেম্বারের নেতৃত্বে আসা ব্যবসায়ী সমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।তিনি আমাদের ভাই তিনি আমাদের সন্তান। হাজী মো:আব্দুস সাত্তার কে সম্মান দিয়েছে মহান আল্লাহ পাক।বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত ভোটার বৃন্দ কে।

এসময় নবনির্বাচিত পরিচালক হাজী মোঃআব্দুস সাত্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ পাক কে। তিনি আমাকে সম্মান দিয়েছেন। সততা ব্যবসায়ী সমবায় সমিতির সকল সম্মানিত সদস্য কে ধন্যবাদ জানাই। এই বিজয় আমার একার নয় এই বিজয় আপনাদের সকলের। তিনি আরও বলেন,ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো।

সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছার অনুষ্ঠান শেষে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০