টাঙ্গাইল প্রতিনিধি,,টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়ন এর ধোপাজানি গ্রামের মরহুম হাজী আলী আকবর সাহেবের সুযোগ্য বড় ছেলে ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক এক উজ্জ্বল নক্ষত্র । তার জীবন এক সফলতার প্রতিচ্ছবি তার পরিবার,তার সমাজ ও তাঁর চারপাশের মানুষ, আদর্শ, নৈতিকতা, বিনয় ও মানবিকতায় তিনি হয়েছেন অনন্য।
প্রত্যেক পিতামাতা সন্তানের সাফল্যের মধ্যেই তাদের সুখ ও গর্ব খুঁজে পান। ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক তার সততা, পরিশ্রম ও সদাচরণের মাধ্যমে পিতামাতার সকল প্রত্যাশার পূর্ণতা এনে দিয়েছেন। সন্তানের কৃতিত্ব যখন পিতামাতার মুখে প্রশান্তির হাসি ফোটায়, তখন সেটিই হয় প্রকৃত অর্জন। আজ তার বাবা-মায়ের হৃদয়ে সীমাহীন তৃপ্তি, কারণ তাদের সন্তান শুধু সফল নয়,, তিনি আদর্শের প্রতীক ।
তিনি এখন বর্তমানে অষ্ট্রেলিয়াতে স্থায়ী ভাবে বস-বাস করছেন-তারঁ পরিবার পরিজন নিয়ে । শৈশব তার কেটেছে ধোপাজানি গ্রামে এখন তিনি দ্বিতীয় বার বাড়ি নির্মাণ করেছেন জামুরিয়া ইউনিয়ন এর ডৌজানী গ্রামে,যে কারণে তিনি মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চলে আসেন । মায়ার টানে, চলে আসেন বাংলাদেশে,খোজ খবর নেন তাঁর গ্রামের মানুষ জন কেমন আছেন,এবং তাঁর সৃষ্টিকরা প্রতিষ্ঠান হাজী আলী আকবর নূরানীয়া মাদ্রাসার কেমন চলছে । তাঁর অধিকাংশ আয়করা অর্থ তিনি ব্যয় করে থাকেন মানবিক কাজে যা অনবদ্য কাজ ।
বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাজী আঃ রাজ্জাক একজন উদার,মানবিক,আদর্শবাদী মানুষ তার মত এমন চেতনা সমৃদ্ধ মানবিক মানুষের প্রয়োজন দেশের প্রতিটি সমাজে,তবেই অবহেলিত পিছে পড়া,নিচে থাকা সাধারণ মানুষ গুলো একটু ভরসা করার মত সুযোগ পাবে ।ক্লান্ত পরিশ্রান্ত মানুষ গুলো পাবে চিত্তে প্রশান্তি,এবং সমাজে স্থির হবে স্থির শান্তি যা সকলেরই প্রত্যাশা।






