সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা বাহির গোলা রোডে অবস্থিত বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বিএফএ সিরাজগঞ্জ ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম ও পরিচালনা করেন, বিএফএ সিরাজগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন ভাঙ্গাবাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। পরে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএফএ’র সহ-সভাপতি আফসার আলী। তিনি বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে বিএফএ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০