সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আখতার হোসেন হিরন :
 
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে হাটিকুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলালের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল উপলক্ষে কোরআন খতম,দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি আইনুল হক,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার এবং গোলাম হোসেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক কে এমন মেহেদী হাসান আমজাদ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সি সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম সাহেব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০