শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে রিয়াদ হত্যা মামলার পলাতক আসামি গাজীপুর হতে গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৭)কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি হৃদয়কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-১২, সিরাজগঞ্জ অপস্ অফিসার মোঃ উসমান গণি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ০৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-০১, সিপিএসসি গাজীপুরের যৌথ আভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটন গাছা থানাধীন মালেকেরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি মোঃ হৃদয়কে (১৯) গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলা সূত্র জানায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নাজমুল চত্বর সংলগ্ন ক্রিয়েটিভ স্কুলের সামনে পূর্বপরিকল্পিতভাবে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম সিরাজগঞ্জ সদর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ হৃদয় (১৯) সিরাজগঞ্জ পৌর ধানবান্ধি পানির ট্যাংক এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উক্ত হত্যা মামলার পলাতক ছিলেন বলে জানায় র‌্যাব। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০