শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গার সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পন্ন

ফটোকার্ড

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য সলঙ্গা সদরের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান সিরাজগঞ্জের জজকোর্টের সিনিয়র আইনজীবী,অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। আজ শনিবার সকালে নাইমুড়ি-রুয়াপাড়া সম্মিলিত সামাজিক কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পুর্ণ করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল হামিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন,ইন্না-লিল্লাহ —রাজেউন।

মৃত্যুকালে আব্দুল হামিদ স্ত্রী,১ছেলে ৩মেয়ে,নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমন প্রবিণ বণাঢ্য ব্যক্তির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী এম আকবর আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব।

মরহুমের নামাজে জানাজায় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাজাহান আলী, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ,সিরাজগঞ্জ-উল্লাপাড়ার আইনজীবী,সলঙ্গা অঞ্চলের দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

পারিবারিক ভাবে আব্দুল হামিদের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। অ্যাড.আব্দুল হামিদের মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০