শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু’র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যাগে তীব্র শীতে কষ্টে থাকা শীতার্ত ও অসহায় মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকায় সয়া গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ডের মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের প্রাণের স্পন্দন। তিনি নারী শিক্ষা সহ নারীদের জন্য অনেক কিছু করেছেন। গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন লড়াই সংগ্রাম করেছেন। তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
তিনি আরও বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান সকলের উচিত এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা।”
তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে সমাজে মানবিকতা ও সহমর্মিতা আরও দৃঢ় হবে।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি স্বপন আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০