শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জন সন্মুখে ধ্বংস

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে তা জন সন্মুখে ধব্বংস করেছে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। বিখ্যাত চলনবিল অঞ্চলের পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত এলাকা খানমরিচ ইউপি’র দুধবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনা সূত্রে জানা গেছে,চিনি, ফিটকিরি ও কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিলেন মোঃ রমজান আলী নামে এক অসাধু মধু ব্যবসায়ী।
মঙ্গলবার(১৩জানুয়ারী)ভোর ৫টার দিকে এলাকাবাসী সংবাদ পেয়ে ৪১ টি ঢোপে (৫০-৫৫কেজি ধারণ ক্ষমতা) প্রায় ৫১ মন নকল মধু সহ ওই ব্যবসায়ীর গাড়ি আটকিয়ে রাখে।
সংবাদ পেয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মিজানুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মধু জব্দ করেন।এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চিহৃিত ভেজাল অসাধু মধু ব্যবসায়ী মোঃ রমজান আলী পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন, ইতি পূর্বেও মোঃ রমজান আলী নকল মধু সহ পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন।
এলাকাবাসী আরো জানান, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা মোঃ রমজান আলী মৌমাছি চাষের সঙ্গে জড়িত। মূলত তিনি মৌচাষকে কেন্দ্র করে নকল মধু তৈরি করে বাজারজাত করেন।চিনি ও ফিটকিরি সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তিনি নকল মধু তৈরি করেন।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৫টার দিকে খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামে মৌচাষি খামারের পাশে ১ মেট্রিক টন মধু বাজারজাত করার উদ্দেশ্যে নকল মধু তৈরি শুরু করে মোঃ রমজান আলী। পরে স্থানীয় বাসিন্দারা জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ হাজার ৫০ কেজি নকল মধু সহ মোঃ রমজান আলী কে আটক করে থানা পুলিশ কে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ও প্রশাসন পৌঁছনোর আগেই মোঃ রমজান আলী পালিয়ে যান।
পরে প্রশাসন মোঃ রমজান আলী কে না পেয়ে নকল মধুগুলো একটি খালে ঢেলে দেন এবং খালি ড্রাম স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন কে স্থানীয় একটি এতিমখানার মাদরাসায় দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন বলেন, ‘মোঃ রমজান আলী দীর্ঘদিন ধরে এই নকল মধুর ব্যবসা করছেন। এলাকাবাসীর সচেতনতায় তিনি ধরা পড়েছেন।ভবিষ্যতে তিনি যেন এ কাজ করতে না পারেন তার ব্যবস্থা নেওয়া উচিত।’
সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন,‘স্থানীয় বাসিন্দারা নকল মধু তৈরিকারী ব্যবসায়ী মোঃ রমজান আলীর নাম বললেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তাই ভ্রাম্যমাণ আদালতে তাকে শাস্তি দিতে পারেনি।তবে পুলিশ কে মোঃ রমজান আলীর ওপর নজর রাখতে বলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০