শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহী নগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৬ কারবারি গ্রেফতার

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় সিরাপ ও ট্যাপেন্টাডল-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) নগরীর মতিহার থানা ও পবা থানা অঞ্চলে অভিযান চালায় থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় ১০৪ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতাকৃতরা হলো: মোঃ রাজু (৩৮), সে নগরীর দামকুড়া থানার খোলাবোনা গ্রামের বাসিন্দা, মোঃ আমিনুল ইসলাম মুন্না (৪০), সে রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা, একই থানার আব্দুল আল মামুন ওরফে ডিম বাবু (৩১), সে মহিষবাথান (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা, মোঃ ইসরাফীল হোসেন (২৫), সে লক্ষীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা, মোঃ আলমগীর (৪৫), সে পবা থানার ঘোলহাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ রবিন আলী (৩৬), সে রাজশাহীর চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের বাসিন্দা, (বর্তমানে মতিহার থানার ধরমপুর এলাকায় ভাড়াকরা বাড়িতে বসবাস করে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার পরিচালিত অভিযানে উপরোক্ত মাদকদ্রব্য ও মাদক বিক্রিয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০