শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কিছু সাহায্যের হাতে অসহায় দুলাল চন্দ্র পালের জীবনে ফিরিয়ে দিতে পারে প্রাণ সঞ্চার

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রতিটি জীবন এই বসুমতিতে
এসেছে সৌভাগ্যের কারণে,কেননা তাদের জন্য অনেক নেয়ামত সর্বশক্তিমান মজুত করে রেখেছে কোন জীবনের যেনো কষ্ট না হয়,তাঁরা যেন অভিযোগ তুলতে না পারে । মানুষ বিপদে পড়লে মানুষ এগিয়ে আসবে,এই মানবিক জ্ঞান বিধাতা মানুষ কে দিয়েছেন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়ন এর পারশী গ্রামের বাবু দুলাল চন্দ্র পাল এর যৌবনে তার ধন সম্পদে পরিপূর্ণ ছিলো তার দুহস্ত, কত মানুষ তখন তার ঘা ঘেষে বসতো,কত বন্ধু ছিলো তার,কথায় আছে সু সময়ে মানুষের বন্ধুর অভাব হয় না । তখন দুলাল পালের উপরে তার পুরো পরিবার ছিলো তার উপর নির্ভরশীল, আত্মীয় স্বজনের কোন আকাল ছিলোনা তখন । আজ দুলাল চন্দ্র পাল ষ্টোক করার পর বর্তমান বাস্তবতার সৌজন্যেবোধ কতটা ভয়ঙ্কর হয় তা তিনি উপলব্ধি করছেন ।

এখন দুলাল চন্দ্র পালের এর প্রতি মানবতার হস্ত আসেনা,আসেনা কোন সহযোগিতা মূলক উৎসাহ
আজ তিনি অতি কষ্টে ঝিমিয়ে ঝিমিয়ে
কদমতলি বাজারে আসে কোন হৃদয়বান মানুষ
তাঁর খোঁজ খবর নেয় না । তার সংসারে এখন আয় করার কোন মানুষ নেই,নেই হাল ধরার কেহ তার দুটি মেয়ে ছিলো বিবাহ দিয়েছেন,এখন তারা দুজন স্বামী স্ত্রী মানবেতর জীবন যাপন করছেন ।

এই বসুমতি ঠিক এমনি রবে,শুধু মানুষ রবেনা, তাই প্রতিটি মানুষ আসুন আমরা মানুষের পাশে দাড়াই । তবেই অসহায় মানুষ গুলো অসহায়ত্ব থেকে মুক্তি পাবে এবং তার কিছুটা হলেও প্রাণের সঞ্চার ফিরে পাবে এবং সর্বশক্তিমান ও অনেক খুশি হবেন । এই পৃথিবীতে সকল ধর্মেই মানব সেবাকে গুরুত্ব দিয়েছেন,তাই কবি বলেছেন—- জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ইশ্বর

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০