মোঃ হোসেন আলী (ছোট্ট) : গণিত শেখা, স্বপ্ন দেখো’ এই শ্লোগানকে সামনে রেখে ২৪তম বারের মতো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬’-অনুষ্ঠিত হয়েছে।
শুকবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্বোধনী পর্বে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলনের পর রংবেরঙের বেলুন উড়িয়ে শুরু হয় এই আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রথম আলো সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গণি (লিমন)।
উদ্বোধনী অনুষ্ঠানে পর্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন,।এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডাচ্ বাংলাদেশ ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জাহিদ হাসান,রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হোসেন।
এছাড়াও উদ্বোধনী পর্বে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা, মোঃ হোসেন আলী (ছোট্ট),
মোঃ আব্দুস সালাম, প্রথম আলো বন্ধু সভা নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাসান, সংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সেখ, অর্থ সম্পাদক মোঃ নাঈম সেখ, প্রথম আলো বন্ধু সভা সাবেক
সহ- সভাপতি মোঃ মিঠু রহমান, সাধারণ সম্পাদক এ. এস.এম নয়ন খান, প্রশিক্ষণ আলহাম, ক্রীড়া সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, বন্ধু সভার সদস্য মোঃ রাশিদুল ইসলাম, মোছাঃ সাথী খাতুন, মোছাঃ জিয়াসমিন, মোঃ কাওছার আহমেদ, মোঃ গোলাম রাব্বি, মোঃ আলআমীন,
উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ আঞ্চলিক উত্সবে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৭৮ জন শিক্ষার্থীসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ উপস্থিত ছিল। উদ্বোধনী পর্বের পর ১ঘন্টা ব্যাপি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সিরাজগঞ্জ আঞ্চলিক পর্বের বিজয়ীদের ফলাফল খুব শীঘ্রই বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে (matholympiad.org.bd) প্রকাশ করা হবে। উল্লেখ্য, চলতি বছর গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে অনলাইনে ৫১,৫৩২ শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয় এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে এখন ১২টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে ঢাকার অনুষ্ঠিত হবে জাতীয় গণিত উৎসব ২০২৬। জাতীয় গণিত উৎসবের সেরাদের নিয়ে কয়েক ধাপে গণিত ক্যাম্প–কর্মশালার মাধ্যমে জুলাই মাসে চীনে অনুষ্ঠেয় ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল দল নির্বাচন করা হবে।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।এই উৎসবে অংশ নিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী শিপন সাহা বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রংধনু মডেল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমাতুজ জোহুরা বলেন, আমরা অনেক বিষয়ে জানতে পারছি। জানার আগ্রহ সৃষ্টি হচ্ছে। একই উপজেলার সপ্তম বর্ণ মডেল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাহাত ইসলাম বলেন, এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে আমরা ধীরে ধীরে দক্ষ হয়ে উঠতে পারছি। বগুড়া পৌর শহরের মালতিনগর এলাকা থেকে এসেছেন বগুড়া জিলা স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাদাৎ ইসতিয়াককে নিয়ে এসেছেন বাবা সাইফুল ইসলাম। তিনি বলেন, সুন্দর পরিবেশ এই গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে না এলে জানতেই পারতাম না গণিত দিয়ে কী ভাবে বিশ্বা জয় করা যায়। এখানে অতিথিদের বক্তব্য শুনে অনেক কিছু শিখলাম,জানতে পারলাম। সিরাজগঞ্জের উল্লাপাড়া শাহীন স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারাজ হাসানকে নিয়ে এসেছেন মা ফারজানা
আহামুদ। তিনি বলেন , এখানে এসে জানতে পারলাম প্রাথমিক পর্যায় থেকেই যদি শিক্ষার্থীরা এরকম প্রতিযোগিতায় যুক্ত হয় তবে তারা জীবনে অনেক ভালো কিছু করতে পারবে।বগুড়া পৌর শহরের আর্ম পুলিশ ব্যাটেলিয়ন স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবদুর রাহিমকে সাথে নিয়ে এসেছেন মা রুমি খাতুন।তিনি বলেন, আমার মনে হয় এভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলে শিশুরা অনেক এগিয়ে যেতে পারবে। সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামস্ রায়হান সাথে নিয়ে এসেছেন মা শিউলি আক্তার। তিনি বলেন, এরকম প্রতিযোগিতা শিক্ষার্থীদের আরও চৌকশ করে তুলবে।
উল্লেখ্য ঃ এ বছর দেশের ১২টি শহরে আঞ্চলিক গণিত উৎসব আয়োজিত হবে। অঞ্চলগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, দিনাজপুর, সিরাজগঞ্জ, কুমিল্লা ও কুষ্টিয়া।তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ আঞ্চলিক পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে।






