সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম ও আসন্ন সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদস্যদের সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য,জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব হাফেজ মোঃ নুরনবী হোসাইনী সদস্য মনোনীত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) বাদ আছর ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলভী মোঃ জহুরুল ইসলাম ও পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ লতিকুল ইসলাম লেলিন।

বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ নুরনবী হোসাইনী,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও কাজিপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু বক্কার সিদ্দিকী, রায়গঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, সিরাজগঞ্জ পৌর ওলামা দলের সদস্য সচিব সজীব প্রমুখ।

এ সময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আওতাধীন সকল ইউনিটের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০