ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌর শহরের কালীবাড়ী ঘোষপাড়া মন্দির কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে কালীবাড়ী ঘোষপাড়া মন্দির প্রাঙ্গণে কমিটির এ্যাডভোকেট গোপাল চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও পলটন বসাক এর পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পূজার আনন্দকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তুলতে মন্দির কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান,সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রশ্নের উত্তর প্রদান করেন যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও অনুষ্ঠানে ছিল সংগীত পরিবেশনা, আবৃত্তি ও নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা পুরো অনুষ্ঠান উপভোগ করেন আনন্দঘন পরিবেশে। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান,বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সমাজে শিক্ষা,সংস্কৃতি ও নৈতিকতার চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তারা বলেন,ভবিষ্যতেও শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরো আয়োজন শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য :পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রতন চক্রবর্তী।






