শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নবীন – প্রবীণ একাদশের খেলোয়াড়বৃন্দ ও আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহনে বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত  হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের মাছুমপুর হাজী বাড়ীর সামনে মাছুমপুর ক্রীড়া চক্র ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিটির  উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, ফুটবল খেলা ও বিভিন্ন খেলার  মাধ্যমে এই ক্লাব ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে তাঁর ধারাবাহিকতা বজায় রাখবে। আজকে  এই ক্লাবের ৫০ বছর পূর্ণ হলো ৫১ বছরে পদার্পণ করলো এই মাছুমপুর ক্রীড়া চক্র,  আমি আজকে এই অনুষ্ঠান আসতে পেরে নিজেকে বড় ভাগ্যবান মনে করছি।  সে সাথে এই ক্লাবটি আগামীতে আরো  উত্তরাত্তোর সফলতা কামনা করছি। 

 বনার্ঢ্য শোভাযাত্রার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  মাছুমপুর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু। 

 আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাছুমপুর ক্রীড়া চক্রের  সভাপতি মহসিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট।

এসময়ে উপস্থিত ছিলেন  সহ-সভাপতি  এ, কে.  এম ফরিদুজ্জামান স্ট্যালিন,  মোঃ জাকির হোসেন,  আবু সামা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি,  ইবনে জায়েদ হাসু,জুলফিকার চৌধুরী তুলতুল, 

প্রচার সম্পাদক মোঃ ইনাম আহমেদ রতন,সহ স্কুলের শিক্ষার্থীরা ও ক্লাবের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০