শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ চালক ও শ্রমিকদের সাথে ইকবাল হাসান মাহমুদ টুকৃর  নির্বাচনী মতবিনিময় সভা 

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  সবার আগে বাংলাদেশ ”   এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ চালক ও শ্রমিকদের সাথে মত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুরের দিকে পৌর শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ চালক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সভাপতি আলামিন চৌধুরী পলাশ। 

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস হাসান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের পদপ্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু।  অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে, যে সরকারের মালিক হবে জনগণ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণই তাদের রাষ্ট্রমালিকানা ফেরত পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকেই দেবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।’

তিনি আরো বলেন, আপনার শ্রমিকদল আপনারা আমার সাথে অনেক দিন থেকে আছেন আগামীতেও থাকবেন।  এবং  ধানের শীর্ষ মার্কায় ভোট মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন। এটা আমার আমার আপনাদের কাছে প্রত্যাশা।  আরেকটি দল তারা মানুষদেরকে বড় ধোকা দিচ্ছে জানাতের টিকেট হাতে ধরিয়ে দিচ্ছে।  বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাবেন।  নাউজুবিল্লাহ।  এদের থেকে আপনারা দুরে থাকবেন এবং মানুষেদেরকে সতর্ক করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রচার ওপ্রকাশনা সম্পাদক আবু সাঈদ, সহ প্রকাশনা সম্পাদক শামসুল আলম, শহর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক রেজাউল জোয়ার্দার,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের প্রচারসম্পাদক রবিউল আওয়াল রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও সিরাজগঞ্জ  সিএনজি মালিক গ্রুপের  সাংগঠনিক সম্পাদক  মোঃ শফিকুল ইসলাম সুমন,সিএনজি শ্রমিক ইউনিয়নের মোঃ জাহিদুল ইসলাম লিটন,  সিএনজি মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মোঃ হাতেম শেখ, জেলা যুবদলের এাণ বিষয়ক সম্পাদক জনি সরকার,সিএনজি মালিক গ্রুপের সহ- সভাপতি মোঃ রুবেল শেখ,প্রমুখ ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০