শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব ২০২৬ সম্পন্ন

Download Photocard

সিলেট প্রতিনিধি : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে শ্রুতি পিঠা উৎসব সম্পন্ন হয়েছে।

নগরীর সুবিদবাজারস্থ ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার (৩০ জানুয়ারি) সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছিল দিনব্যাপী পিঠা উৎসব ১৪৩২ বাংলা। 

এবার শ্রুতি পিঠা উৎসবের পঞ্চবিংশতম আয়োজন। দিনব্যাপী আয়োজনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল এবং রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা। 

প্রভাতি আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা সুনন্দা রায়, বিশিষ্ট লোক গবেষক সুমন কুমার দাশ, শ্রুতি সিলেটের সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সদস্য সচিব সুকান্ত গুপ্ত। দ্বিতীয় অধিবেশন প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ সেন বাপ্পু,  উপ-পুলিশ কমিশনার গৌতম দেব প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে আরো উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

দিনব্যাপী আয়োজনের পিঠা প্রতিযোগিতার পুরস্কার বিতরনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মিরর এর সম্পাদক আহমদ নূর, বিশিষ্ট আইনজীবী ও সংগঠক ই ইউ শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করে – গীতবিতান বাংলাদেশ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, দ্বৈতস্বর, পাঠশালা, আনন্দলোক, সংগীত নিকেতন, সুরের ভূবন, নৃত্যশৈলী, সুর সপ্তক, বেলাপ্রভা সংগীতালয়, ললিত মঞ্জরি ও নৃত্যরথ। দিনব্যাপী পিঠা প্রতিযোগিতায় প্রায় অর্ধ শতাধিক স্টল অংশ নেয়। বাহারী রকমের পিঠার পসরা সাজিয়ে তারা বসেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে গিয়েছিল পিঠা উৎসবের দিনব্যাপী আয়োজনে।

ঐতিহ্যবাহী পিঠা উৎসব ঘিরে নগর জুড়ে ছিলো উৎসব উৎসব আমেজ। জাতীয় সংগীতের মাধ্যমে পিঠা উৎসবের পঞ্চবিংশতম আয়োজন শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০