সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা সমন্নয়ক কমিটির সদস্য মনোনীত হলেন এম দুলাল উদ্দিন আহমেদ

শাহ আলম, সিরাজগঞ্জ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত এই কমিটিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক,জেলা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক এজিএস ও বিশিষ্ট সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ’কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’কে প্রধান সমন্বয়ক করে ১৬ সদস্য বিশিষ্ট এই নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি সোমবার (২ ফেব্রুয়ারী) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অনুমোদন দিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়,সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের নির্বাচনী কর্মকাণ্ডকে সুশৃঙ্খল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয় এবং গঠিত সেই কমিটিতে সাংগঠনিক কাজের মুল্যায়ন হিসেবে এম দুলাল উদ্দিন আহমেদ’কে সদস্য হিসেবে মনোনীত করা হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। এমনকি ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন আন্দোলনের সময় তিনি তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক পদের দায়িত্ব পালনের পাশাপাশি জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে সাহসীকতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের উপ-নির্বাচন ও সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন পরিচালনা উপ-কমিটি (মিডিয়া) সদস্য সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপি একজন দক্ষ ও মেধাবী সংগঠককে এই কমিটিতে মুল্যায়ন করেছেন বলে মনে করছেন তৃণমুল বিএনপি। এতে তণমুল বিএনপি ইকবাল হাসান মাহমুদ টুকু,রুমানা মাহমুদ ও সাইদুর রহমান বাচ্চু’কে ধন্যবাদ ও নব-গঠিত কমিটির সদস্য এম দুলাল উদ্দিন আহমেদ’কে অভিনন্দন জানিয়েছেন। তৃণমুল বিএনপি আশা করছেন, এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও সাবেক এজিএস এম দুলাল উদ্দিন আহমেদ তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম শক্তিশালী এবং ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয়ের পথে অগ্রণী ভুমিকা পালন করবে ও আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমানের স্লোগান করবো কাজ,গড়বো দেশ সবার আগে বাংলাদেশ গঠনের শ্লোগান বাস্তবায়নে বলিষ্ঠ ভুমিকা রাখবে। এদিকে ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করায় এম দুলাল উদ্দিন আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু’র নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার উপর অর্পিত এ দায়িত্ব যেন তিনি নিষ্ঠার সাথে পালন করতে পারেন সে বিষয়ে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীর সহযোগিতা কামনা করেছেন।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০