শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বিএনপি ক্ষমতায় গেলে এক বছরে দেড় কোটি বেকারের কর্মসংস্থান হবে : আমিরুল ইসলাম খান আলীম

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি প্রতিনিধি:

সিরাজগঞ্জ–৫(বেলকুচি–চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তারেক রহমান আগামী এক বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করবে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারে। সোমবার বিকেল সারে পাঁচটায় চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সম্মান ও কর্মসংস্থানের জন্য বিদেশে শ্রমবাজার তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তিনি ভিক্ষা করতে নয়, মাথা উঁচু করে বাঁচার জন্য বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সৌদি আরব সফরে গিয়ে সে দেশের বাদশা ফয়সালের সঙ্গে শ্রমবাজার নিয়ে আলোচনা করেন। জিয়াউর রহমান বাদশাকে বলেছিলেন আপনার দেশে কাজ আছে, কিন্তু লোক নেই। আমাদের দেশে লোক আছে, কিন্তু কাজ নেই। আমাদের শ্রমিকদের কাজ দিলে দুদেশই উপকৃত হবে। সেই চিন্তা থেকেই বিদেশে কর্মসংস্থানের পথ খুলে যায়।

আলীম আরও বলেন, ধানের শীষে ভোট দিলে কৃষকেরা কৃষি কার্ড পাবেন। সেই কার্ডের মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র পাওয়া যাবে, যা কৃষিতে বড় পরিবর্তন আনবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা মাসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে বেতন ও সম্মানি দেওয়া হবে বলে জানান আলীম। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও সমান সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথা বলেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০