শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সলঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

ফটোকার্ড

মোঃ আখতার হোসেন হিরন :

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে পালিত হয় পবিত্র শবে বরাত। 

গতকাল মঙ্গলবার(৩ ফেব্রুয়ারী) মাগরিবের নামাজের পর থেকে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ,কলেজ মসজিদ, থানা মসজিদ,মাদ্রাসা মসজিদ,অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে মুসল্লিরা হাজির হয়ে অনেকেই সারা রাত ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে এসকল মসজিদের উদ্যোগে মসজিদে ওয়াজ,দোয়া মাহফিল,পবিত্র কোরআন তিলাওয়াত ও হালকায়ে যিকির হয়েছে। 

বাদ এশায় সকল মসজিদের খতিবগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান সহ লাইলাতুল বারাআতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন। 

অনেক মসজিদে সারা রাতব্যাপী নামাজ ও হালকায়ে যিকির সহ ইবাদত বন্দেগি চলছে।

বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাতের ইবাদত সমাপ্তি হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০