শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে ধানের শীষে পক্ষে সাবেক এমপি রুমানা মাহমুদের গণসংযোগ ও ভোট প্রার্থনা

ফটোকার্ড

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ী বাজার ও ধানবান্ধী মহল্লায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,লিয়াকত আলী খান, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদারসহ জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য ও জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন পরীক্ষিত, জনবান্ধব ও নৈতিক নেতৃত্বের প্রতীক। ইসলামি মূল্যবোধ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এটাই প্রত্যাশা।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে দলীয় নেতারা দাবি করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০