মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ধানোর শীষকে বিজয়ী করতে হোসেনপুর বাগানবাড়ীতে ১১নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ১১ নং ওয়ার্ড হোসেনপুর বাগানবাড়ীতে আসন্ন সংসদ নির্বাচনে আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকর ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০৭ ফেব্রুয়ারী ২০২৬) রাত সাড়ে ৮ টায় পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদ সংলগ্নে মাঠে ১১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীর্ষকে বিজয়ীর করার লক্ষে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদের সভাপতি মোঃ তাইফুর রহমান ছানা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল সেখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২( সদর ও কামারখন্দ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,
জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আস্থার প্রতীক ধানের শীষ। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকের কোন বিকল্প নেই! ধানের শীষের গণজোয়ার বইছে। আমরা ধর্মব্যবসা করি না । জান্নাতের  টিকিট বিক্রিও করি না। গুপ্তচর না, একাত্তরে স্বাধীনতার বিরোধী করি নাই। ধর্মের দোহাই দিয়ে বিশেষ  সহজ সরল  কিছু মা-বোনদের জান্নাত নেওয়ার কথা বলে সুযোগ সুবিধা কথা প্রলোভন দেখিয়ে ধোঁকা দিয়ে আয়ত্ত নিয়ে ভোট চাই না।  আমরা কারো ঘর সংসার ভাঙ্গি  মিথ্যা কথা বলে ভোট চাই না। সকল ভোটার মা ভাই বোন এবং  নতুন প্রজন্মের তরুণ ভোটারদের কাছে আমার জোর আবেদন আমাকে ধানের শীষ প্রতীকে আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল হতে সারাদিন ধানের শীষ প্রতীকের সিল মেরে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের এই গ্রামের সন্তান। এই সদর উপজেলাতে আমার জন্ম,  এই জেলারই সন্তান। সুখ-দুঃখে আপনাদের পাশে ছিলাম,আগামীতেও থাকতে চাই।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম. রকিবুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, হোসেনপুর বাগানবাড়ী মুরব্বি মোঃ ইব্রাহিম হোসেন,জেলা শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হাসান আলী (বড্ড), সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম ওরফে( কাটা রফিক),অনুষ্ঠানের সভাপতি তাইফুর রহমান ছানা  বলেন, ‘দেশের মানুষের সমর্থনে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার নেতৃত্বেতেই গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। তাই উন্নয়নের কাতারে শামিল হতে আমাদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি এই হোসেনপুরের কৃতি সন্তান আমাদের  গ্রামের সন্তান তাই আমাদেরকে আগামী ১২ ফেব্রুয়ারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিতে হবে।

এ সময়ে  জুয়েল সেখ  বলেন, সিরাজগঞ্জ-২(সদর উপজেলা কামারখন্দ) আসনের বিএনপির মনোনীত প্রাথী বিএনপি স্থায়ী কমিটির  সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করতে সকলের  ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে ও ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে পাশে থেকে সেবা মুলক কাজগুলো করার সুযোগ করে দিতে হবে। বিএনপি  ক্ষমতায় এলে রাস্তাঘাট কালবাট সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজগুলো করা হবে ও আপনাদের যেকোনো সমস্যা গুলো সমাধান করা হবে।
 উল্লেখ্য : উঠান  বৈঠকেই স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। উপস্থিত জনতা ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এসময়ে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০