সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর শেষ নির্বাচনী প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : আগামী  ১২ ফেব্রুয়ারী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ পৌর শাখার উদ্যোগে শেষ নির্বাচনী প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ০৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪ টায় পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপান প্রাঙ্গণে সিরাজগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে শেষ নির্বাচনী প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  উক্ত  মিছিল ও সমাবেশ পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপি নেতা সাবেক মন্ত্রী মেজর  মঞ্জুর কাদের (অব:)।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর (অব.) মনজুর কাদের বলেন, আজকে দাড়িপাল্লার বিপক্ষো যারা নির্বাচন করছে তাদেরকে তো আপনারা চেনেন,চাঁদাবজির কারণে তাদেরকে আজ সবাই চেনে।কাজেই সারাদেশে চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। দেশ চাঁদাবাজদের হাতে নিরাপদ নয়। তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ রায় দেবে। একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়তে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে।

মিছিল শুরুর প্রাক্কালে সিরাজগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
আমরা প্রশাসনকে স্পস্ট বলতে চাই, আপনারা সন্ত্রাসীদের নির্মূল করুন, গ্রেফতার করুন, আর যদি তা না পারেন, ২৪’ এর গণঅভ্যুত্থান এ দেশের তরুণ সমাজ যেভাবে ঘটিয়েছে, আগামীতেও এ সন্ত্রাসীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে,ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ইকোনমিক জোনে বিনিয়োগ ও কর্মসংস্থা এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ, রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করে জীবন মান উন্নয়নে অঙ্গিকার করেন। এছাড়াও চুরি, ছিনতাই, মাদক ,চাদাবাজ ও সন্ত্রাশ সমাজ গঠন, নারী শিশু ও সকল ধর্মের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা ও সরকারি সেবা নিশ্চিত করার অঙ্গিকার করেন তিনি। প্রতিপক্ষ বিএনপির লোকজন শুরু থেকেই নির্বাচনী কর্মকাণ্ডে বাধা দিচ্ছে এবং আচরণবিধি লঙ্ঘন করছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য জামায়াত মনোনীত  ১১ দল সমর্থিত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর এ্যাড. নাজিম উদদীন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, পৌর ছাত্রশিবিরের সভাপতি শামীম রেজা সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মিছিলে পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ এর নেতৃত্বে সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত  ১১ দল সমর্থিত প্রার্থী মোঃ জাহিদুল ইসলামের পক্ষে শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উৎপত্তিস্থল পর্যন্ত নির্বাচনী প্রচারণার মিছিল শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০