শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু’র ছেলে ও মেয়ে

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ চালানো হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি সোমবার সিরাজগঞ্জ শহরের এস এস রোড ও মুজিব সড়ক এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ছেলে জুলাই যোদ্ধা তানভীর রহমান তাসিন এবং মেয়ে সুমাইয়া রহমান ঐশী

গণসংযোগকালে তারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

এসময় তারা বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে  জনগণের আস্থার প্রতীক ধানের শীষ। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকের কোন বিকল্প নেই! ধানের শীষের গণজোয়ার বইছে। বিএনপি ধর্মব্যবসা করে না,এমনকি জান্নাতের  টিকিট বিক্রিও করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাত্তরে স্বাধীনতার বিরোধী কোন দল নয়।   

তারা আরো বলেন,নতুন প্রজন্মের তরুণ ভোটারদের কাছে  জোর আবেদন আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল হতে সারাদিন ধানের শীষ প্রতীকের সিল মেরে ইকবাল হাসান মাহমুদ টুকু চাচাকে জয়যুক্ত করুন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০