সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জের ৬টি আসনে তরুণ ও নারী ভোটারদের হাতেই দুই দলের জয় পরাজয়

এইচ এম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :

ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার(১২) ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণা শেষে এখন শুধু অপেক্ষা ভোট প্রয়োগের।ইতিমধ্যে নির্বাচন কমিশনসহ স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এবার সিরাজগঞ্জের ছয়টি আসনে মোট২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৩১৭ জন।

সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৮৫হাজার ২৪জন।

সিরাজগঞ্জ -২ সদর ও কামারখন্দ নিয়ে গঠিত এ আসনে বর্তমান ভোটার ৪লাখ ৬৯ হাজার ৮৭৮জন।এর মধ্যে ২লাখ ৩৫ হাজার ২৪৮ জন পুরুষ, ২লাখ ৩৪ হাজার ৬২৬জন নারী ও চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছে ৪লাখ ৪৪ হাজার ৪২৭জন। এর মধ্যে ২লাখ ২২ হাজার ৭৩৭ জন পুরুষ, ২লাখ ২১ হাজার ৬৮৩জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭জন।

উল্লাপাড়া-সলঙ্গা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসন। এ আসনে মোট ভোটার রয়েছে ৪লাখ ৭৫ হাজার ৮২১ জন। যার মধ্যে ২লাখ ৪৩হাজার ৬৮০জন পুরুষ, ২লাখ ৩২ হাজার ১২৫জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৬জন।

জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিরাজগঞ্জ ৬ আসনে। শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বর্তমান ভোটার রয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭জন।এর মধ্যে নারী ভোটার রয়েছে ২লাখ ৩৮ হাজার ৯৭২জন, পুরুষ ভোটার রয়েছে ২লাখ ৪৬ হাজার ৪১২জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনা এবার জেলার ছয়টি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন। এদের অধিকাংশই নারী ও তরুণ ভোটার।

তাই প্রার্থীরা নিজ নিজ এলাকার নারী ভোটারদের তাদের পক্ষে নেওয়ার জন্য ইতিমধ্যে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণা শেষ করেছেন। এখন শুধু ভোট নেওয়া আর ফলাফলের অপেক্ষা। বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭জন প্রার্থী নির্বাচনের মাঠে থাকলেও একসময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সিরাজগঞ্জে এবার দৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে বিএনপি ও তার দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সাথে। মূলত এই দুটি দলের মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

ছয়টি আসনেই বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থীরা সমানতালে প্রচার প্রচারণা করেছেন।সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জে বিএনপিকে এবার জামায়াতের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। বিশেষ করে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে লড়াই বেশ জমে উঠেছে।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির প্রার্থী সাবেক দুইবারের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলীর বিপরীতে মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ আসনে উভয় দলেরই রয়েছে শক্ত অবস্থান ফলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছেন ভোটাররা।

সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী) আসনেও প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র। এখানে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জেলা জামায়াতের নায়েব এ আমির আলী আলম। তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জামায়াতে ইসলামীর ভোট ব্যাংকের কারণে এই আসনেও প্রতিযোগিতা কঠিন হবে বলে আভাস পাওয়া যাচ্ছে ।

বাকি চারটি আসনের মধ্যে সিরাজগঞ্জ-১(কাজিপুর) ও সিরাজগঞ্জ-২ সদর আসনে জামায়াতে ইসলামীর সরাসরি প্রার্থী থাকলেও বাকি দুইটি আসনে জোটগতভাবে তারা সমর্থন দিয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে।

নির্বাচনী প্রচারণায় বিএনপি জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতা ও নারী বিদ্বেষের অভিযোগ তুলে ধরেছে। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতারা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ করে ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছেন।

এবিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াতে ইসলামী বিএনপির ওপর নির্ভর করে এতোদিন রাজনীতি করেছে। জনগণ তাদের অতীত জানে তাই ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। তিনি আশা করেন, সিরাজগঞ্জের ছয়টি আসনেই বিএনপি জয়লাভ করবে।

অন্যদিকে জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। এ কারণে ভোটাররা এবার দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে তরুণ ও নারী ভোটারদের হাতেই এবার নির্ভর করছে সিরাজগঞ্জের ছয়টি আসনের দুই দলেরই জয় পরাজয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০