শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

বগুড়া থেকে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

Download Photocard

 

বগুড়া প্রতিনিধি  : নির্বাচনি আমেজ কাটিয়ে আবারও যান্ত্রিক জীবনে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার মানুষ। গত দু’দিন ধরে শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, এবারের যাত্রীর চাপ গত ঈদুল ফিতরের ভিড়কেও ছাড়িয়ে গেছে।

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে ঠনঠনিয়া স্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন আবু বকর সিদ্দিক। তিনি ঢাকার মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। গত ৮ তারিখ নিজ বাড়িতে আসেন তিনি। 

আবু বকর সিদ্দিক বলেন, ‘ছুটি শেষ, এখন কাজে ফিরতে হচ্ছে। তবে ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ নেই; সচরাচর যে ভাড়ায় যাতায়াত করি, এবারও নির্ধারিত সেই ভাড়াই নেয়া হচ্ছে’।

এদিকে যাত্রীদের চাপের সুযোগে কিছু পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে,এমন গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছেন বাস কাউন্টার সংশ্লিষ্টরা। ঠনঠনিয়া স্ট্যান্ডের চাঁদনী ট্রাভেলসের জেনারেল ম্যানেজার মাহমুদুল করিম তানসেন জানান, গত দু’দিন যাবৎ অত্যন্ত ভালো ব্যবসা হয়েছে। 

তিনি বলেন, ‘ঈদের সময়ের চাইতেও এখন যাত্রীর চাপ বেশি। তবে আমরা বাড়তি কোনো ভাড়া নিচ্ছি না। আমাদের নির্ধারিত ৫৫০ টাকাই রাখা হচ্ছে’। তবে কিছু লোকাল গাড়ি ৬শ’ থেকে ৭শ’ টাকা ভাড়া আদায় করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সরেজমিনে দেখা গেছে, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে ঢাকামুখী যাত্রীদের কর্মস্থলে ফেরা এখন পর্যন্ত বেশ আরামদায়ক রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০