শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইব্যক্তি নিহত 

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আজ প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানগাড়ির চালকসহ দুইজন নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে যমুনা সেতু- টাঙ্গাইল- ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) এবং ওই ভ্যানগাড়ির যাত্রী একই এলাকায় মান্নানের ছেলে শরিফ উদ্দিন (৪১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যমুনা সেতু- টাঙ্গাইল মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যানচালক আমির আলী ও যাত্রী শরিফউদ্দিন ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০