মোঃ হোসেন আলী (ছোট্র) :
সিরাজগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রফিক-কর্নেল পরিষদ বিপুল ভোটে প্রথম নারী সহ-সাধারণ সম্পাদক পদে মরিয়ম রহমান উর্মি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বিপুল ভোটে বিজয়ী প্রথম নারী সহ-সাধারণ সম্পাদক মরিয়ম রহমান উর্মি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু একমাত্র পুত্র সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক এর সহধর্মিণী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হযে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত সহকারী সাধারণ সম্পাদক প্রার্থী মরিয়ম রহমান উর্মি ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন ১৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩০ জন। ১৭টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এবারে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬-২৭ এ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের নিরঙ্কুশ বিজয় অর্জন ও জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেলের ভরাডুবি হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি , সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেলের শুধুমাত্র একজন কার্যনির্বাহী সদস্য ব্যতীত কেউ নির্বাচিত হতে পারেনি।





