শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজা রাখছেন এমন বন্দিদের জন্য বিশেষ খাবার ও সেবার ব্যবস্থা নিয়েছেন কারা কর্তৃপক্ষ। ইফতার ও সেহরিতে নির্ধারিত মেনু অনুযায়ী খাবার সরবরাহ এবং সময়মতো পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, রোজাদার বন্দিদের ইফতারে ডিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত (জুস/পানীয়) দেওয়া হবে। পাশাপাশি সেহরিতে গরম রান্না করা খাবার সরবরাহেরও ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ইফতারের পাশাপাশি সেহরির খাবার নিশ্চিত করা হয়েছে।
এছাড়া যারা রোজা রাখছেন না, তাদের জন্য প্রতিদিন তিনবেলা নিয়মিত খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, কারাগারে কোনো অবস্থাতেই বাসি খাবার সংরক্ষণ বা পরিবেশন করা হবে না। যেসব বন্দি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সময় মতো ইফতার ও সেহরি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
কারা প্রশাসন জানিয়েছে, এ ব্যবস্থা শুধু রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই নয়, দেশের সব কারাগারের জন্য প্রযোজ্য। রমজান মাসে বন্দিদের ধর্মীয় অনুশীলন নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০