শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে হাজী আব্দুস ছাত্তারের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্পে ১বস্তা আর্বজনার বিনিময়ে অসহায়,দুস্থরা পাচ্ছেন ১’শ টাকা

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা’ প্রকল্প চালু করলেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।

আজ (২০ ফেব্রুয়ারী ২০২৬), শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাট জামে মসজিদ সম্মুখে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা’ প্রকল্প উদ্বোধন করেন হাজী আব্দুস সাত্তার।

প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার গরীব, অসহায় ও দুস্থ্যরা কাজ করবে। এই প্রকল্পে গরীব, অসহায় ও দুস্থ্যরা পৌর শহরের রাস্তাঘাটে আর্বজনা-পলেথিন, গাছের পাতা, বিভিন্ন ধরণের ময়লা ১টি ব্যাগ ভর্তি করে এনে দিলে, তার পারিশ্রমিক হিসেবে ১শ’ টাকা প্রদান করা হচ্ছে। কোন গরীব, অসহায় ও দুস্থ্যরা যদি ৫টি ব্যাগ ভর্তি করে এনে তাকে ৫’শ টাকা প্রদান করা হচ্ছে।

আব্দুল মালেক ও আব্দুর রাজ্জাক এর কাছে ব্যাগ ভর্তি ময়লা হস্তান্তর করার সাথে টাকা প্রদান করা হচ্ছে। ব্যাগের ময়লা গ্রহনের সাথে সাথে পুড়িয়ে ফেলা হচ্ছে।

কাটাওয়াপদার মাসুদ বলেন, প্রতি সপ্তাহে হাজী সাত্তার ভাই আমাকে আর্থিক সহযোগিতা করত। কিন্তু আজ শুক্রবার আর্থিক সহযোগিতা জন্য আসলে তিনি বললেন, যতগুলো আর্বজনার বস্তা দিবি, প্রতি বস্তা হিসেবে ১’শ টাকা করে দিব। আমি আজ ৮টি বস্তা আর্বজনা এনে দিয়েছি, আমাকে ৮’শ টাকা দিয়েছে।

মতি সাহেবের ঘাট এলাকার সুন্দরী বেগম বলেন, আমি শহর থেকে ৩ বস্তা পলেথিন সহ আর্বজনা এনে দিয়েছি, আমাকে ৩’শ টাকা দিয়েছে।

জানা যায়, সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সবার প্রিয় হাজী আব্দুস সাত্তার। তাঁর আন্তরিকতা, পরিশ্রম আর শহরের প্রতি গভীর ভালোবাসা আজ সিরাজগঞ্জবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম হয়েছে।
রাস্তা-ঘাট পরিষ্কার রাখা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। দিনরাত পরিশ্রম করে তিনি প্রমাণ করেছেন—নিজ শহরকে ভালোবাসলে পরিবর্তন সম্ভব। তিনি শুধু একজন দায়িত্বশীল নাগরিক নন, বরং একজন সত্যিকারের শহরপ্রেমী মানুষ। তাঁর এই নিরলস প্রচেষ্টা আমাদের সবাইকে আরও সচেতন ও দায়িত্ববান হতে উদ্বুদ্ধ করে।

সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, প্রতি সপ্তাহে অসহায়, দুস্থ্য ও গরীবদের আর্থিক সহযোগিতা করে আসছি। সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আর্থিক সহযোগিতা ভোগীদের দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্প চালু করেছি। এই প্রকল্পে দুটি কাজ হচ্ছে ১. অসহায়, দুস্থ্য ও গরীবদের আর্থিক সহযোগিতার পরিবর্তে পরিশ্রমের মুল্য দিচ্ছি ২. সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে রাখছি।
তিনি আরও বলেন, আসুন সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে আমরা সবাই সচেতন হই।
উল্লেখ্য, সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সকাল হলেই প্রতিদিন ৫টি ভ্যানযোগে শহরের বিভিন্ন রাস্তায় পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০