মোঃ হোসেন আলী (ছোট্ট) ঃ সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী ২০২৬) সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন ও ,সকাল সাড়ে সাতটায় প্রভাতফেরীর মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এবং শহরে বর্ণাঢ্য প্রভাতফেরী র্যালি প্রদর্শন শেষে বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ এস. এম. মোস্তাফিজুর রহমান।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে’র অধ্যক্ষ এস. এম. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চশিক্ষার কার্যকর মাধ্যম হিসেবে সমৃদ্ধ করতে হবে। গবেষণা, উদ্ভাবন, জ্ঞান-বিজ্ঞান ও সৃজনশীল চর্চায় বাংলার ব্যবহার সম্প্রসারণ প্রয়োজন। বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও বাণিজ্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে একুশের চেতনার যথার্থ বাস্তবায়ন। সর্বস্তরে শুদ্ধ ও প্রমিত বাংলার চর্চা নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা ভাষা শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারি। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মো. ছাব্বির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী শিক্ষিকা মোছাঃ মারজিয়া আলম, মোছাঃ আল্পনা খাতুন, মোছাঃ শরিফা, মোঃ শারমিন সুলতানা, মোছাঃ রাশিদা খাতুন রিয়া, সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান, মোঃ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষিকা মোছাঃ সিমা মল্লিকা, মোছাঃ লাবনী আক্তার, মোছাঃ লাভলী, সহকারী শিক্ষক জুলফিকার মতিন, নূর আলম, সহকারী শিক্ষকা, উম্মে সালমা, সুমাইয়া খাতুন, সহকারী শিক্ষক মোঃ হারুনর রশিদ, সহকারী শিক্ষিকা, মোছাঃ সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক মোঃ মোস্তাকীম হোসেন, মোঃ মাহকাম মাসুদ ইমন, মোঃ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোছাঃ শান্তা ইসলাম, মোছাঃ ফারজানা আক্তার, সহকারী শিক্ষক মোঃ মজতবা রাফিদ, মোঃ আলী হাসান, সহকারী শিক্ষিকা আফরোজা ইডলাম, মোঃ ইউনুস, মোঃ মঈনুল ইসলাম,

মোঃ জিল্লুর রহমান, সহকারী শিক্ষিকা, খন্দকার জান্নাতুল ফেরদৌস, বৃষ্টি ইসলাৃ, পিংকি খাতুন, সহকারী শিক্ষক সাইম, মানিক মন্ডল , সহকারী শিক্ষিকা, ওয়ালেজিয়া সুলতানা সোমা, হিসাব রক্ষক সুজন মাহমুদ, লাইব্রেরিয়ান শিরিন আক্তার, কম্পিউটার অপারেটর মোঃ নাজমুল হুদা অমিতসহ সহ অন্যান্য শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন





