শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে  মাংস প্রস্তুতের সময় চারজন আটক

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি :  টাঙ্গাইলেের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে জবাই করার উদ্দেশ্যে ১২টি ঘোড়া একত্র করা হয়। 

এরমধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে মো. হৃদয় (২৩), একই উপজেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. ফরহাদ (৩০) ও লালমনিরহাটের আদিতোমারী উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।

গোপালপুর থানার (এসআই) আব্বাস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে হেফাজতে নেয়। আটক চারজন ও উদ্ধার করা ঘোড়াগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০