শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। জানুয়ারি/২০২৬ মাসে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সর্বমোট ০৮ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার। 

পুলিশ সুপার  সিরাজগঞ্জ জেলার মান উন্নয়ন ও কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন ইউনিটে ০৪ টি প্রিন্টার ও সকল থানায় ক্রোকারিজ বিতরণ করেন। 

সিরাজগঞ্জ জেলার কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে পুলিশ সুপার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। পুলিশ সুপার মহোদয় পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন। 

কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ।

কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। সভা চলাকালীন সময়ে সকল ইউনিট ইনচার্জ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় এবং বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০