শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ,ঢাকা মিরপুর শাখা’র শিক্ষার্থী দেবার্পন সাহার বৃত্তি অর্জনে পরিবার ও শিক্ষকদের গর্ব

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে দেবার্পন সাহা (সিক্ত)। সে South Point School & College–এর একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই কৃতিত্বে পরিবার,শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা যায়,ছোটবেলা থেকেই দেবার্পন পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ও নিয়মানুবর্তী। বিদ্যালয়ের নিয়মিত পাঠ গ্রহণের পাশাপাশি বাসায়ও নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা করত। তার অধ্যবসায়,সময়ানুবর্তিতা এবং আত্মবিশ্বাসই তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষকরাও জানান,দেবার্পন শুধু পড়াশোনায় মেধাবী নয়,তার ভদ্রতা ও বিনয়ী আচরণের জন্যও সবার কাছে প্রিয়।বিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

দেবার্পনের এই অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন,আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। দেবার্পনের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি সে ভবিষ্যতে আরও বড় অর্জন করবে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।

দেবার্পনের বাবা সুকুমার সাহা সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন,আমার সন্তানের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। সে ছোটবেলা থেকেই পরিশ্রমী ও মনোযোগী। শিক্ষকরাও তাকে সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমরা চাই সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করুক এবং দেশের জন্য কাজ করুক। তিনি সন্তানের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এদিকে দেবার্পন সাহা (সিক্ত) তার অনুভূতি প্রকাশ করে জানায়,সে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করতে চায় এবং দেশের একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তার এই সাফল্যের পেছনে শিক্ষক, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান রয়েছে বলেও সে উল্লেখ করে।

স্থানীয় সচেতন মহলের মতে, দেবার্পনের এই অর্জন এলাকার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়াবে। তারা মনে করছেন, এমন সাফল্য তরুণ প্রজন্মকে মেধা বিকাশ ও সুশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০