শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর (রাসিক ৯ নং ওয়ার্ড) দরগাপাড়া এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ২৭টি সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রয়্যালস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির।
শনিবার বিকাল ৪টা রয়্যালস্ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেন উপকারভোগীদের হাতে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খন্দকার হাসান কবির বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও রয়্যালস্ ক্লাবের উদ্দ্যোগে দরগাপাড়া আমার নিজ এলাকার মা-বোনদের জন্য ২৭টি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে। তিনি জানান, মেশিন বিতরণের আগে একজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ তৈরি করতে পারেন।
তিনি আরও বলেন, আমি চাই দারিদ্র্য দূর হোক। আমাদের মা-বোনেরা যেন নিজেরা উপার্জন করে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।
খন্দকার হাসান কবির জানান, গত বছরও একই উদ্যোগের আওতায় ২৫ জন নারী ও যুবতীকে প্রশিক্ষণ শেষে ২৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, খন্দকার মিজানুর রহমান খোকন (ক্লাবের উপদেষ্টা), ডাঃ মাহফুজুর রহমান রানা (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, এ্যা. এসএম ওজাতিউর রহমান শফি, মাকসুদুর রহমান সৌরভ-সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্য ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এই সহায়তার জন্য খন্দকার হাসান কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০