শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

রাজশাহী নগরীতে পলাশ ট্রেডার্সের গোডাউনে আগুন; প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর পলাশ ট্রেডার্স নামে একটি গোডাউনে অগ্নিকাণ্ডে গোডাউনের মোট মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সঠিক সময়ে পৌঁছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিস সদস্যদের।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় গোডাউনের ভিতরে পানি, চিপস্, ড্রিংস চকলেট, বিস্কুট, কয়েল-সহ অন্যান্য মালামাল ছিল, যা দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুরুতে পানি সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। পরে ১৪ পায়ের ড্রেন থেকে পানি সংগ্রহ করে চেষ্টা চালানো হচ্ছে।
পলাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী পলাশ জানান, তাঁর পিতা মন্টু হাজির মালিকাধীন এই গোডাউনে রাখা ছিল প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য। তিনি আরও বলেন, অবশিষ্ট কিছু নাই, সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন কী কারণে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০