সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন হাজী আব্দুস সাত্তার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। তার প্রতিষ্ঠিত ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’-এর উদ্যোগে শহরের পৌর পার্কের সামনে কয়েকশ ক্ষুদ্র দোকানদারের মাঝে চাল বিতরণ করা হয়।

শহরের প্রাণকেন্দ্র পৌর পার্ক এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার।

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা যখন কঠিন হয়ে উঠেছে, ঠিক সেই সময় এক বস্তা করে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। চাল নিতে আসা এক বৃদ্ধ দোকানদার বলেন, “রমজানে ব্যবসা তেমন হয় না। সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার।

বিতরণ শেষে হাজী আব্দুস সাত্তার বলেন, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত। কোনো প্রচারের জন্য নয়, বরং স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’-এর মূল লক্ষ্য। এই রমজানে কেউ যেন অনাহারে না থাকে, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহায়তা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এই মহতী উদ্যোগের প্রশংসা করে সমাজের অন্যান্য বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০