শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান,তিনজনের কারাদণ্ড

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয় এবং তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজুগড়া এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

অভিযানটি পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে।

অভিযানে মোট তিনটি মাদক মামলা দায়ের করা হয় (মামলা নং ২০, ২১ ও ২২)। আটক তিন আসামির কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপর দুই আসামিকে ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০